সুমদ্র অর্থনীতির জন্য নতুন প্রকল্প

শেখ শাহরিয়ার জামান
২৮ জুন ২০১৬, ১৫:২৩আপডেট : ২৮ জুন ২০১৬, ১৫:২৩

সমুদ্র সুমদ্র সম্পদের ওপর গবেষণা করার জন্য দুটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ভারত ও মিয়ানমারের সঙ্গে সুমদ্র সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর সমুদ্র অর্থনীতি নিয়ে সরকারের জোর প্রচেষ্টার অংশ হিসেবেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা বিদেশি অর্থ পেয়েছি। এর মাধ্যমে আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়বে।’
প্রকল্প দুটির প্রথমটি হচ্ছে- ছোট আকারে অ্যাকুয়াকালচার চাষের সম্ভাবনা এবং দ্বিতীয়টি হচ্ছে- বঙ্গোপসাগরে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উদ্ভিদের ওপর গবেষণা।
আলম বলেন, ‘এ অঞ্চলের অনেকে এ প্রকল্প দুটি বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্ত প্রকল্প দুটি আমাদের দেওয়া হয়েছে।’
প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য অর্থায়ন করবে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এবং আগামি দুই বছরের মধ্যে এটি বাস্তবায়ন করতে হবে।
আলম বলেন, ‘আমরা এর অনুমোদন পেয়ে গেছি এবং আগামী মাসে প্রকল্প শুরু করার জন্য ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের কাছে আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাবো।’

তিনি বলেন, ‘এটি বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে। কারণ এ প্রকল্পগুলোর গবেষণার ফল অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে বিনিময় করা হবে।’

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ২০টি এবং এর উন্নয়ন সহযোগী ৬টি যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও চীন।

জানা গেছে, বাংলাদেশে অ্যাকুয়াকালচার উৎপাদনের গড় প্রবৃদ্ধি ২৮ শতাংশ।

এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা
নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাইড শেয়ার চালকসহ দুজন নিহত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাইড শেয়ার চালকসহ দুজন নিহত
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৮ মামলা
ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয় ঘিরে নতুন বিতর্ক 
ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয় ঘিরে নতুন বিতর্ক 
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’